জলপাইয়ের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ! - The News Lion

জলপাইয়ের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ!




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় জলপাই দেওয়ার কথা বলে বাড়ির পাশের কাঠ বাগানে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নির্মল বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আজ রবিবার দুপুরে রায়পুরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।  


মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার দুপুরে ভুক্তভোগী মেয়েটি বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এ সময় নির্মল বিশ্বাস মেয়েটিকে জলপাই দেওয়ার কথা বলে বাড়ির পাশের কাঠ বাগানে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।


 মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে মেয়ের মা কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করে। পরে মেয়েটি তার গোপনাঙ্গে ব্যাথা হওয়ার বিষয়ে তার মাকে জানায়।  


মা বিস্তারিত শোনার পর গুরুতর অবস্থায় মেয়েকে নিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নরসিংদীর সদর হাসপাতলে প্রেরণ করেন। 


 খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন গতকাল রাতেই ধর্ষক নির্মল বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।  এ বিষয়ে এসআই জহুরুল হক বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে এবং ধর্ষক নির্মল বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.